দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৩১৯
তিনি বলেনঃ আমি খায়বরের যুদ্ধের দিন বার দীনারের বিনিময়ে একটি হার খরিদ করেছিলাম, যা সোনা ও মোহর বিমণ্ডিত ছিল। এরপর আমি এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলে তিনি বলেনঃ এর সোনা ও মোহর পার্থক্য না করা পর্যন্ত বিক্রি জায়িয হবে না।