দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৩৪৪
তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’ধরনের ক্রয়-বিক্রয় এবং দু’ধরনের কাপড় পরিধান করতে নিষেধ করেছেন। দু’ধরনের ক্রয়-বিক্রয় এরূপ যে, (১) ক্রেতা বা বিক্রেতার মধ্যে কেউ কোন কাপড়ে হাত দিল, (২) অথবা তা একজন অন্যজনের প্রতি নিক্ষেপ করলো- এতে ক্রয়-বিক্রয় নির্ধারিত হয়ে যায়। আর দু’ধরনের কাপড় এরূপ যে, (১) যদি কেউ মাথা থেকে পা পর্যন্ত এক কাপড়ে আচ্ছাদিত করে, (২) অথবা যদি কেউ এরূপ কোন বস্ত্র পরিধান করে বসে, যাতে তার লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যায়, অথবা তার লজ্জাস্থানের উপর কোন কাপড় না থাকে।