Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৩৪৫

প্রায় ১ মিনিট · ৯১ শব্দ

তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ হাদীছ বর্ণনা প্রসঙ্গে এরূপ অতিরিক্ত বর্ণনা করেছেন যে, (১) ’ইশতিমালুস সাম্মা’ অর্থাৎ যদি কেউ তার শরীরে একটি কাপড় এমনভাবে জড়ায়, যাতে উক্ত বস্ত্রের দু’মাথা বাম দিকে থাকে এবং ডান দিক খোলা থাকে; (২) ’মুনাবাযা’ অর্থাৎ যদি বিক্রেতা বলেঃ যখন আমি এ কাপড় তোমার দিকে নিক্ষেপ করব, তখন বিক্রয় নির্ধারিত হয়ে যাবে; (৩) ’মুলামাসা’ অর্থাৎ যদি কেউ কোন কাপড় স্পর্শ করে, তখনই বিক্রি নির্ধারিত হয়ে যায়, যদিও সে ব্যক্তি তা খুলে না দেখে।

ছবি বানান