দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৩৫৩
তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি দীনার দিয়ে কুরবানীর পশু খরিদের জন্য প্রেরণ করেন। তিনি এক দীনার দিয়ে কুরবানীর পশু খরিদ করে, পরে তা দুই দীনারে বিক্রি করে দেন। এরপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য এক দীনারে একটি কুরবানীর পশু খরিদ করেন এবং নগদ এক দীনার নিয়ে তাঁর খিদমতে হাযির হন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত দীনারটি দান করে দেন এবং তার ব্যবসায়ে বরকতের জন্য দু’আ করেন।