Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৩৫৪

প্রায় ২ মিনিট · ১৭৮ শব্দ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এরূপ বলতে শুনেছিঃ তোমাদের মধ্যে যে ব্যক্তি ’ফারকিল আরুয্‌যের’ মত হতে সক্ষম, সে যেন তার মত হয়। সাহাবীগণ বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! ’ফারকিল আরুয্‌যে’ কে? তখন তিনি গুহাবাসী (তিন ব্যক্তির) হাদীছ বর্ণনা প্রসংগে বলেনঃ যখন তাদের গর্তের মুখে বিরাট প্রস্তরখণ্ড এসে পড়ে, তখন তারা বলে, এখন তোমরা তোমাদের জীবনের উত্তম আমলের কথা উল্লেখ করে আল্লাহ্‌র কাছে দু’আ কর। তখন তাদের তৃতীয় ব্যক্তি বলেঃ ইয়া আল্লাহ্‌! আপনি জানেন আমি জনৈক ব্যক্তিকে এক ফার্‌ক চাউলের বিনিময়ে মজুর হিসাবে নিয়োগ করি। সন্ধ্যার সময় আমি তাকে তার মজুরী দিতে চাইলে সে তা গ্রহণ করতে অস্বীকার করে এবং চলে যায়। এরপর আমি তার মজুরীর চাউল বিক্রি করে তা দিয়ে ক্ষেত-কৃষি করি এবং পরে তা দিয়ে গরু খরিদ করি এবং সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য রাখালও নিয়োগ করি। এরপর সে ব্যক্তি আমার সাথে সাক্ষাৎ করে এ বলেঃ আমাকে আমার পাওনা দিয়ে দিন। তখন আমি বলিঃ তুমি এই গরুগুলো এবং এর রাখালদের নিয়ে যাও। তখন সে ব্যক্তি তা তাড়িয়ে নিয়ে যায়। [হাদিসটির অতিরিক্ত অংশ বাদে সহিহাইনে বর্ণিত আছে। অতিরিক্ত অংশ মুনকার।]

ছবি বানান