আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৩৬১
তিনি বলেনঃ ইবন উমার (রাঃ) তাঁর জমি বর্গা দিতেন। এরপর তিনি জানতে পারেন যে, এ সম্পর্কে রাফি ইবন খাদীজ (রাঃ) হাদীছ বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করতে নিষেধ করেন। তখন আবদুল্লাহ (রাঃ) তাঁর সংগে সাক্ষাত করে বলেনঃ হে ইবন খাদীজ! আপনি জমি বর্গা দেওয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে কোন হাদীছ বর্ণনা করেন? তখন রাফি (রাঃ) আবদুল্লাহ্ ইবন উমার (রাঃ)-কে বলেনঃ আমি আমার দু’জন চাচার নিকট শ্রবণ করেছি, যাঁরা বদরের যুদ্ধে শরীক ছিলেন, তাঁরা তাদের পরিবারবর্গের নিকট থেকে এরূপ হাদীছ বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি বর্গা দিতে নিষেধ করেছেন। তখন আবদুল্লাহ্ (রাঃ) বলেনঃ আল্লাহ্র শপথ! আমি এ বিষয়ে সবিশেষ অবহিত ছিলাম যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যামানায় জমি বর্গা দেওয়া হতো। এরপর আবদুল্লাহ এই ভয়ে যে, সম্ভবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে কোন নতুন নির্দেশ জারী করেছেন, যার খবর তিনি রাখেন না, তাই তিনি জমি বর্গা দেওয়া পরিত্যাগ করেন।