দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৩৬২
তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যামানায় জমি বর্গা দিতাম। এরপর আমার এক চাচা আমার নিকট বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করতে নিষেধ করেছেন, যাতে আমরা উপকৃত হতাম। কিন্তু আল্লাহ এবং তাঁর রাসূলের অনুসরণ আমাদের জন্য অধিক উপকারী। রাবী বলেন, তখন আমরা তাকে বললামঃ তা কিরূপ? তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যার জমি আছে, তার উচিত নিজে তা চাষাবাদ করা অথবা নিজের ভাইকে দিয়ে চাষাবাদ করানো। কিন্তু তিন ভাগের এক ভাগ, বা চার ভাগের এক ভাগ অথবা কোন নির্দিষ্ট পরিমাণ ফসল দেওয়ার চুক্তিতে জমি বর্গা দেওয়া ঠিক হবে না।