Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৩৬৭

প্রায় ১ মিনিট · ১০০ শব্দ

তিনি একটি জমি চাষাবাদ করেন। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জমির পাশ দিয়ে এমন সময় যাচ্ছিলেন, যখন রাফি তাঁর ক্ষেতে পানি দিচ্ছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেনঃ এ ফসল কার এবং এ জমির মালিক কে? তখন রাফি বলেনঃ এ ফসল আমার, বীজ আমার এবং শ্রমও আমার। তবে এ শর্তে যে, অর্ধেক ফসল আমার এবং বাকী অর্ধেক জমির মালিকের। তখন তিনি বলেনঃ তুমি তো সূদের মত কারবার করেছ। তুমি জমির মালিককে তার জমি ফিরিয়ে দাও এবং তোমার যা খরচ হয়েছে, তা তার থেকে নিয়ে নাও।

ছবি বানান