Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৩৬৬

প্রায় ২ মিনিট · ১৬৩ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ’মুহাকালা’ এবং ’মুযাবানা’ হতে নিষেধ করেছেন এবং বলেছেনঃ চাষাবাদের পদ্ধতি হল তিন ধরনেরঃ (১) যার জমি আছে, সে নিজে তা চাষাবাদ করবে; (২) অন্যের জমি আর নিয়ে তা চাষাবাদ করবে এবং (৩) সোনা বা রূপার বিনিময়ে জমি নিয়ে তা চাষাবাদ করবে। -সহীহ। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেনঃ আমি সাঈদ ইবন ইয়াকূব তালিকানীকে এটি পড়ে শোনাই। এরপর আমি তাঁকে জিজ্ঞাসা করিঃ আপনার নিকট ইবন মুবারক কি কোন হাদীছ বর্ণনা করেছেন? আমার নিকট সাঈদ ইবন আবূ সুজাঃ উসমান ইবন সাহল ইবন রাফি ইবন খাদীজ (রহঃ) হাদীছ বর্ণনা করেছেন। তিনি বলেনঃ আমি ইয়াতীম ছিলাম এবং রাফি ইবন খাদীজ আমাকে লালন পালন করেন। আমি তাঁর সঙ্গে হজ্জও আদায় করি। এরপর আমার ভাই ইমরান ইবন সাহল এসে তাঁর কাছে বর্ণনা করেন যে, আমি দু’শত দিরহামের বিনিময়ে আমার জমি অমুক ব্যক্তির নিকট বর্গা দিয়েছি। তখন তিনি বলেনঃ তুমি তোমার জমি ছাড়িয়ে নাও। কেননা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি বন্ধক দিতে নিষেধ করেছেন। -শাজ।

ছবি বানান