দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৪০৪
তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ শহরবাসীরা যেন গ্রামবাসীদের পণ্য বিক্রি না করে, যদিও সে তার ভাই বা পিতা হয়। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেনঃ আমি হাফস ইবন আমর (রহঃ)-কে বর্ণনা করতে শুনেছি, তিনি আনাস ইবন মালিক থেকে বর্ণনা করেছেন যে, শহরবাসীদের, গ্রামবাসীদের পক্ষে ক্রয়-বিক্রয়ের কথাটি ব্যাপক অর্থবোধক। অর্থাৎ তাদের হয়ে না কিছু বিক্রি করবে, আর না তাদের কাছ থেকে কিছু ক্রয় করবে।