দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৪০৫
তিনি বলেনঃ একজন আরাবী তার কাছে বর্ণনা করেছেন যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যামানায় বিক্রির উদ্দেশ্যে কিছু মিষ্টি নিয়ে তালহা -এর নিকট গমন করি। তখন তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শহরবাসীকে গ্রামবাসীদের পক্ষে কিছু বিক্রি করতে নিষেধ করেছেন। বরং তুমি নিজে বাজারে গিয়ে দেখ যে, কে তোমার জিনিস ক্রয় করতে চায়। তখন তুমি আমার সাথে পরামর্শ করলে, আমি তোমাকে বিক্রির অনুমতি দেব বা নিষেধ করবো।