দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৪১১
ওয়াহব ইবন বাকীওয়া (রহঃ) ...... মুআম্মার ইবন আবূ মুআম্মার (রাঃ), যিনি আদী ইবন কা’বের বংশধর, বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মূল্যবৃদ্ধির আশায় জঘন্য অপরাধী ব্যতীত আর কেউ খাদ্য-শস্য মওজুদ করে না। রাবী বলেন, তখন আমি আমর (রাঃ)-কে বলিঃ আপনি তো খাদ্য-শস্য মওজুদ রাখেন। তখন তিনি বলেনঃ মুআম্মার (রাঃ)ও খাদ্য-শস্য মওজুদ রাখতেন। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, আমি আহমদ (রহঃ)-কে জিজ্ঞাসা করেছিলামঃ হুকরা কি? তিনি বলেনঃ মানুষের জীবন ধারণের জন্য নিত্য-নৈমিত্তিক প্রয়োজনীয় জিনিসের মওজুদ করাকে ’হুকরা’ বলে। ইমাম আবূ দাউদ ও আওযায়ী বলেনঃ মুহতাকির হলো সে ব্যক্তি, যার খাদ্য-শস্য মওজুদের কারণে বাজারে কৃত্রিম অভাবের সৃষ্টি হয় এবং জিনিসের দাম বেড়ে যায়।