দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৪১২
তিনি বলেন, খেজুরের মধ্যে ইহতিকার নেই, অর্থাৎ খেজুর মওজুদ রাখাতে কোন দোষ নেই। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেনঃ এ হাদীছটি আমাদের নিকট গ্রহণীয় নয়। তিনি আরো বলেনঃ সাঈদ ইবন মুসায়্যাব (রহঃ) শস্যের বীজ মওজুদ রাখতেন, যা থেকে তৈল উৎপন্ন হতো। তিনি আরো বলেন, আমি আহমদ ইবন ইউনুসকে বলতে শুনেছি যে, একদা আমি সুফয়ান (রহঃ)-কে পশু খাদ্য মওজুদ রাখা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেনঃ প্রাথমিক যুগের লোকেরা এটা ভাল মনে করতেন না। এরপর আমি আবূ বকর আয়্যাশ -কে এ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেনঃ এটি মওজুদ রাখতে কোন দোষ নেই।