দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৪১৪
একদা জনৈক ব্যক্তি এসে বলেঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি দ্রব্য-মূল্য বেঁধে দিন। তিনি বলেনঃ বরং আমি দু’আ করব। এরপর আর এক ব্যক্তি এসে বলেঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি জিনিসের দর নির্ধারণ করে দিন। তিনি বলেনঃ বরং আল্লাহ-ই জিনিসের দর বাড়ান-কমান। আর আমি এরূপ ইচ্ছা করি যে, আমি মহান আল্লাহ্র সংগে এমন অবস্থায় মিলিত হই, যাতে কারো আমার জুলুমের ব্যাপারে কোন অভিযোগ থাকবে না।