Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৪১৫

প্রায় ১ মিনিট · ৮০ শব্দ

তিনি বলেনঃ একদা লোকেরা এরূপ অভিযোগ করে যে, ইয়া রাসূলাল্লাহ! দ্রব্য-মূল্য বৃদ্ধি পেয়েছে, তাই আপনি আমাদের জন্য তার মূল্য নির্ধারণ করে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ মহান আল্লাহ-ই দ্রব্য-মূল্য নির্ধারণ করে থাকেন, তিনি তা বৃদ্ধি করেন এবং কমান, আর তিনিই রিযক প্রদান করেন। বস্তুত আমি এরূপ আশা করি যে, আমি আল্লাহ্‌র সংগে এমন অবস্থায় মিলিত হই, যাতে তোমাদের কেউ আমার বিরুদ্ধে কোন খুনের বা মালের দাবীদার হবে না।

ছবি বানান