Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৪১৬

প্রায় ১ মিনিট · ৮৫ শব্দ

তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির পাশ দিয়ে গমন করছিলেন, যে খাদ্য-শস্য বিক্রি করছিল। তিনি তাকে জিজ্ঞাসা করেনঃ কিরূপে বিক্রি করছো? তখন সে ব্যক্তি তা বর্ণনা করে। ইত্যবসরে তাঁর প্রতি এমন ওয়াহী নাযিল হয় যে, আপনি আপনার হাত ঐ খাদ্য-দ্রব্যের মধ্যে ঢুকিয়ে দিন। তখন তিনি তাঁর হাত তার মধ্যে ঢুকিয়ে দিয়ে দেখতে পান যে, তার ভিতরের অংশ ভিজা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ সে আমাদের দলভুক্ত নয়, যে ধোঁকা দেয়।

ছবি বানান