দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৪২০
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ক্রেতা-বিক্রেতা বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত তাদের উক্ত ব্যাপারে ইখতিয়ার থাকবে। তবে যদি কোন শর্ত সাপেক্ষে ক্রয়-বিক্রয় হয়ে থাকে, তবে ক্রেতা-বিক্রেতা বিচ্ছিন্ন হওয়ার পরও নির্দিষ্ট সময় পর্যন্ত ইখতিয়ার থাকবে। ক্রেতা বা বিক্রেতার এরূপ করা উচিত হবে না যে, বিক্রীত বস্তু ফেরত দিতে হবে এ ভয়ে একজন অপরজন থেকে বিচ্ছিন্ন হয়ে দ্রুত চলে যাবে।