Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৪৬৫

প্রায় ১ মিনিট · ১০৪ শব্দ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সময় জনৈক ব্যক্তি ক্রয়-বিক্রয় করতো, কিন্তু তার জ্ঞান-বুদ্ধি কম ছিল। তখন সে ব্যক্তির পরিবারের লোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত হয়ে বলেঃ হে আল্লাহ্‌র নবী! আপনি অমুক ব্যক্তিকে ক্রয়-বিক্রয় করতে নিষেধ করে দেন। কেননা, এ ব্যাপারে তার বুদ্ধি কম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যক্তিকে ডেকে ক্রয়-বিক্রয় করতে নিষেধ করে দেন। তখন সে বলেঃ ইয়া রাসূলাল্লাহ! আমি ক্রয়-বিক্রয়ের উপর সবর করতে পারি না। তখন তিনি বলেনঃ যদি তুমি ক্রয়-বিক্রয় বাদ দিতে না পার, তবে এরূপ বলবে যে, দাম দাও, মাল নাও! এতে কোন ধোঁকাবাজি নেই।

ছবি বানান