Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৪৬৬

প্রায় ১ মিনিট · ৮৭ শব্দ

আবদুল্লাহ ইবন মাসলামা (রহঃ) .... আমর ইবন শুআয়ব তাঁর পিতা হতে, তিনি তাঁর দাদা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রয়-বিক্রয়ের সময় বায়না দিতে নিষেধ করেছেন। রাবী মালিক বলেনঃ আর তা এরূপ, যা আমরা দেখি এবং আল্লাহ্‌ এ সম্পর্কে অধিক জ্ঞাত যে, যদি কোন ব্যক্তি একটি গোলাম খরিদ করে অথবা একটি চতুষ্পদ জন্তু ভাড়া নেয় এবং বলেঃ আমি তোমাকে দীনার দেব, যদি আমি ক্রয়কৃত বস্তু অথবা ভাড়া করা জন্তু পরিত্যাগ করি ও না নেই, তবে তোমাকে যা বায়না দিলাম, তা তোমার হয়ে যাবে।

ছবি বানান