দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩৪৭
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যে ব্যক্তি জুমুআর দিন গোসল করবে এবং স্ত্রীর সুগন্ধি দ্রব্য ব্যবহার করবে (যদি নিজের না থাকে), অতঃপর উত্তম রূপে বস্ত্র পরিধান করে মসজিদে এসে অন্যের ঘাড় টপকিয়ে সামনে না যাবে এবং ইমামের খুতবা পাঠের সময় নিশ্চুপ থাকবে, তার এক জুমুআ হতে অন্য জুমুআ পর্যন্ত সমস্ত ছগীরা গুনাহ্ মাফ হয়ে যাবে। অপর পক্ষে যে ব্যক্তি জুমুআর নামাযের জন্য মসজিদে উপনীত হয়ে অপ্রয়োজনীয় ক্রিয়াকর্মে লিপ্ত হবে এবং মানুযের ঘাড় টপকে সামনে যাবে সে কেবলমাত্র যুহরের নামায আদায়ের সম-পরিমাণ ছওয়াব প্রাপ্ত হবে।