দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩৪৮
উছমান ইবনু আবূ শায়বা ..... আবদুল্লাহ্ ইবনুয-যুবায়ের (রাঃ) থেকে আয়িশা (রাঃ) এর সূরে বর্ণিত। তিনি (আয়শা) তাকে (ইবনু যুবায়ের) বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চারটি কাজের জন্য গোসল করতেন- স্ত্রী সহবাসের পর, জুমুআর দিন, শিংগা লাগানোর পর এবং মৃত ব্যক্তির গোসল দেওয়ার পর।