Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৪৭৩

প্রায় ১ মিনিট · ১১০ শব্দ

তিনি বলেনঃ আমি এবং আরো কয়েকজন একটি গোলামে শরীক ছিলাম। এরপর আমি তাকে দিয়ে কিছু কাজ করাতে শুরু করি এবং এ সময় আমার সাথীরা অনুপস্থিত ছিল। পরে সে গোলাম আমাকে বলেঃ আমার অন্য শরীকরা আমার কাছ থেকে তাদের অংশ পাওয়ার জন্য ঝগড়া করছে। এরপর তারা কাযীর নিকটে মোকদ্দমা পেশ করে, যিনি আমাকে তাদের অংশ প্রদান করতে নির্দেশ দেন। অবশেষে আমি উরওয়া ইবন যুবায়র (রাঃ)-এর নিকট উপস্থিত হয়ে তাঁর কাছে সমুদয় বৃত্তান্ত বর্ণনা করি। তখন তিনি আমার শরীকদের নিকট উপস্থিত হন এবং আইশা কর্তৃক বর্ণিত হাদীছ পেশ করে বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামের উপার্জিত পারিশ্রমিক রক্ষণাবেক্ষণকারীর জন্য নির্ধারণ করেছেন।

ছবি বানান