Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৪৭৪

প্রায় ১ মিনিট · ৭৫ শব্দ

তিনি বলেনঃ জনৈক ব্যক্তি একটি গোলাম খরিদ করে, যা তার নিকট কিছুদিন থাকার পর তার মধ্যে দোষ-ক্রটি দেখা যায়। তখন সে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট মোকদ্দমা পেশ করে। এসময় তিনি সে গোলামকে তার বিক্রেতার নিকট ফিরিয়ে দেন। এ সময় বিক্রেতা বলেঃ ইয়া রাসূলাল্লাহ! এ ব্যক্তি তো আমার গোলাম দ্বারা লাভবান হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ মুনাফা সে পাবে, যে তার রক্ষণাবেক্ষণকারী ছিল।

ছবি বানান