Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৪৭৫

প্রায় ১ মিনিট · ১৩৩ শব্দ

তিনি বলেনঃ আশআছ (রাঃ) খুমুসের (মালে গনীমতের পঞ্চমাংশ) গোলাম থেকে কয়েকটি গোলাম আবদুল্লাহ ইবন মাসঊদ (রাঃ) হতে বিশ হাযার টাকায় খরিদ করেন। এরপর আবদুল্লাহ্‌ (রাঃ) আশআছ (রাঃ) এর নিকট গোলামদের দাম আনার জন্য জনৈক ব্যক্তিকে প্রেরণ করেন। তখন আশআছ (রাঃ) বলেনঃ আমি তো তাদের দশ হাযার টাকায় খরিদ করেছি। একথা শুনে আবদুল্লাহ্‌ (রাঃ) বলেনঃ তুমি আমার ও তোমার মধ্যে কাউকে মধ্যস্থতাকারী হিসাবে নিয়োগ কর। তখন আশআছ (রাঃ) বলেনঃ আমার ও তোমার মধ্যের (মতানৈক্যের) ফয়সালার ভার তোমার উপর। এ সময় আবদুল্লাহ্‌ বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এরূপ বলতে শুনেছিঃ যখন ক্রেতা ও বিক্রেতার মধ্যে মতানৈক্য সৃষ্টি হবে এবং তাদের কাছে কোন সাক্ষী থাকবে না, এমতাবস্থায় মালের মালিক বা বিক্রেতার কথাই গ্রয়ণীয় হবে এবং তারা উভয়ে একমত হয়ে ক্রয়-বিক্রয়কে বাতিল সাব্যস্ত করবে।

ছবি বানান