Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৫২৮

প্রায় ১ মিনিট · ৭১ শব্দ

ইবরাহীম (রহঃ) .... সাফওয়ান ইবন ইয়া’লা তাঁর পিতা হতে বর্ণনা করেন। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেনঃ যখন আমার দূত তোমার কাছে আসবে, তখন তুমি তাকে ত্রিশটি বর্ম এবং ত্রিশটি উট প্রদান করবে। তখন আমি তাঁকে জিজ্ঞাসা করিঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি কি এরূপ ধার চাচ্ছেন, যার ক্ষতিপূরণ দেবেন, অথবা এরূপ আর, যা মালিককে পরে ফেরত দেবেন? তিনি বলেনঃ এ ধরনের ধার, যা মালিককে আবার ফেরত দেওয়া হয়।

ছবি বানান