আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৫২৯
তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কোন এক স্ত্রীর কক্ষে অবস্থান করছিলেন। তখন অপর একজন উম্মুহাতুল মু’মিনীন তাঁর এক খাদিমের হাতে একটি পাত্রে কিছু খাদ্যবস্তু প্রেরণ করেন, যা তাঁর হাত দিয়ে আঘাত করে ভেঙ্গে দেন। রাবী ইবন মুছান্না (রহঃ) বলেনঃ তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাঙ্গা পেয়ালার দু’টি অংশ উঠিয়ে নেন এবং এর একটি অংশ অপরটির সাথে মিশ্রিত করেন এবং তার মধ্যে পতিত খাদ্য-বস্তু জমা করতে থাকেন এবং পরে বলেনঃ তোমাদের মাতা রাগান্বিত হয়েছে। রাবী ইবন মুছান্না আরো বলেন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা খাদ্য গ্রহগ কর। তখন সকলে খেতে শুরু করে। এ সময় সে স্ত্রীর ঘর হতেও খাবার আসে, যেখানে তিনি অবস্থান করছিলেন। তিনি বলেনঃ এগুলোও খাও। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে খাদিমকে বিলম্ব করতে বলেন এবং পেয়ালাটিও রেখে দেন। পরে যখন সকলের খাওয়া শেষ হয়, তখন তিনি ভাল পেয়ালাটি উক্ত খাদিমকে প্রদান করেন এবং ভাঙ্গা পেয়ালাটি তাঁর ঘরে রেখে দেন।