আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৫৪৩
তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হে জনগণ! তোমাদের যে কেউ-ই আমাদের কোন কাজে নিয়োজিত থাকে এবং সে আদায়কৃত জিনিস হতে সুঁচ পরিমাণ জিনিসও গোপন করে, তবে তা আত্মসাৎ বলে গণ্য হবে। কিয়ামতের দিন সে ব্যক্তি তা নিয়ে হাযির হবে। এ সময় আনসারদের মধ্য হতে জনৈক কৃষ্ণকায় ব্যক্তি দাঁড়ালো, যাকে আমি এখনো দেখছি, এবং বললোঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি আমার নিকট হতে আপনার দেওয়া দায়িত্ব প্রত্যাহার করে নিন। তিনি জিজ্ঞাসা করেনঃ কেন? তখন সে ব্যক্তি বলে, আমি শুনেছি আপনি এ সম্পর্কে এরুপ এরূপ বলেছেন। তখন তিনি বলেন, এতে আমার আশা এই যে, আমি যাকে কোন কাজে নিযুক্ত করি তার উচিৎ হলো-কমবেশী যাই আদায় হোক না কেন, তা আমার কাছে হাযির করে দেবে এবং এর বিনিময়ে তাকে যা দেওয়া হবে, সে তা গ্রহণ করবে, আর তাকে যে বস্তু গ্রহণ করতে মানা করা হবে, সে তা থেকে বিরত থাকবে।