Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৫৪৪

প্রায় ১ মিনিট · ১১৭ শব্দ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইয়ামানের কাযী নিযুক্ত করে পাঠান। তখন আমি জিজ্ঞাসা করিঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি তো আমাকে পাঠাচ্ছেন, অথচ আমি একজন যুবক মাত্র এবং বিচার করার মত কোন জ্ঞান-ই আমার নেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ নিশ্চয় আল্লাহ্‌ তোমার দিলকে হিদায়াত দেবেন এবং তোমার যবানকে সঠিক রাখবেন। কাজেই যখন দু’ব্যক্তি তোমার নিকট কোন মোকদ্দমা নিয়ে আসবে, তখন তুমি ততক্ষণ কোন ফয়সালা দেবে না, যতক্ষণ না দ্বিতীয় ব্যক্তির বক্তব্য শ্রবণ করবে। কেননা, দু’ব্যক্তির বক্তব্য শোনার পর, তাদের ব্যাপারটি তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে। আলী বলেনঃ এরপর আমি কাযী হিসাবে কর্তব্যরত থাকি এবং এ সময়ে কোন মোকদ্দমা ফয়সালার ব্যাপারে কোনরূপ সন্দেহে আপতিত হই নাই।

ছবি বানান