দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৫৪৭
তিনি বলেন, আমি উম্মু সালামা -এর নিকট হতে শ্রবণ করেছি, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে, দু’ব্যক্তি মীরাছ এবং পুরাতন জিনিসের ব্যাপারে মামলা নিয়ে হাযির হয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আমি তোমাদের এ মোকদ্দমায় আমার ইচ্ছানুযায়ী ফয়সালা দেব, যার সম্পর্কে আমার উপর কোন হুকুম নাযিল হয়নি।