দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৫৪৬
তিনি বলেনঃ একদা দু’ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত হয়, যারা তাদের মীরাছের ব্যাপারে কলহ করছিল। আর তাদের উভয়ের পক্ষে তাদের দাবী ছাড়া অন্য কোন সাক্ষী ছিল না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরোক্ত হাদীছের ন্যায় হাদীছ বর্ণনা করেন, যা শুনে তারা দুজন কাঁদতে শুরু করে এবং তারা বলতে থাকেঃ আমার হক তারই প্রাপ্য। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়কে সম্ভোধন করে বলেনঃ তোমরা দু’জন যা করার তা করেছ, এখন তোমরা উভয়ের মধ্যে তা বণ্টন করে নাও এবং নিজের অংশ অনুযায়ী গ্রহণ কর। এরপর তারা উভয়ে দোষ স্বীকার করে এবং একজন অপর জনের কাছে ক্ষমা চায়।