Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৫৫২

প্রায় ১ মিনিট · ১১২ শব্দ

তিনি বলেন, যখন এ আয়াত নাযিল হয়ঃ 'যদি কাফিররা আপনার নিকট আসে, তবে আপনি তাদের মধ্যকার ঝগড়া মীমাংসা করে দেবেন, অথবা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন। আর যদি আপনি ফয়সালা করেন, তবে আপনি তাদের মাঝে ইনসাফের ভিত্তিতে ফয়সালা করবেন। নিশ্চয় আল্লাহ্‌ ন্যায়-বিচারকারীদের ভালবাসেন।' (মায়িদাঃ ৪২) ইবন আব্বাস বলেনঃ এর আগে এরূপ নিয়ম ছিল যে, যখন বনু নযীর-কূরায়যা গোত্রের কাউকে হত্যা করতো, তখন তারা রক্তপণের অর্ধেক আদায় করতো। আর বনূ কুরায়যার কেউ বনূ নযীরের কাউকে হত্যা করলে, তখন তারা পূর্ণ রক্তপণ আদায় করতো। সুতরাং এ আয়াত নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ গোত্রের উপর সমান-সমান রক্তপন নির্ধারণ করে দেন।

ছবি বানান