Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৫৫৩

প্রায় ২ মিনিট · ১৫১ শব্দ

হাফ্‌স ইবন উমার (রহঃ) ..... হিমসের কতিপয় অধিবাসী মু’আয ইবন জাবাল (রাঃ) এর সাথীদের থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মু’আয (রাঃ)-কে যখন ইয়ামনের শাসনকর্তা নিয়োগ করে প্রেরণের ইচ্ছা করেন, তখন তিনি তাকে জিজ্ঞাসা করেনঃ তোমার কাছে যখন কোন মোকদ্দমা পেশ করা হবে, তখন তুমি কিরূপে তার ফয়সালা করবে? তিনি বলেনঃ আমি আল্লাহ্‌র কিতাব অনুসারে ফয়সালা করবো। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেনঃ যদি আল্লাহ্‌র কিতাবে এর কোন সমাধান না পাও? তখন মু’আয বলেনঃ তবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাত অনুযায়ী ফয়সালা করবো। তিনি আবার জিজ্ঞাসা করেনঃ যদি তুমি রাসূলের সুন্নাতে এবং আল্লাহ্‌র কিতাবে এর কোন ফয়সালা না পাও? তখন তিনি বলেনঃ এমতাবস্থায় আমি চিন্তা-ভাবনার মাধ্যমে ইজতিহাদ করবো এবং এ ব্যাপারে কোনরূপ শৈথিল্য করবো না। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মু’আযের বুকে হাত মেরে বলেনঃ সমস্ত প্রশংসা আল্লাহ্‌র, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দূতকে এরূপ তাওফীক দিয়েছেন, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়েছেন।

ছবি বানান