দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৫৫৫
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুসলিমদের মধ্যে পরস্পর সন্ধি করা জাইয। ইমাম আহমদ এতটুকু অতিরিক্ত বর্ণনা করেছেন যে, কিন্তু এরূপ সন্ধি যা হালালকে হারাম করে এবং হারামকে হালাল করে--তা বৈধ নয়। রাবী সুলায়মান ইবন দাঊদ এরূপ অতিরিক্ত বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুসলিমদের উচিত দীনের ব্যাপারে সন্ধির শর্তের উপর স্থির থাকা।