দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৫৫৬
তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যামানায় ইবন আবী হাদরাদের নিকট স্বীয় পাওনা আদায়ের জন্য মসজিদের মধ্যে তাগাদা দেন, যা তিনি তার নিকট পেতেন। এ সময় তাদের কথাবার্তা এমন প্রচণ্ডভাবে হয় যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কানে তা পৌছে যায় এবং এ সময় তিনি তাঁর গৃহে অবস্থান করছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে বেরিয়ে আসেন এবং হুজরার পর্দা উঠিয়ে কা’ব ইবন মালিককে আহবান করে বলেনঃ হে কা’ব! তিনি বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমি হাযির আছি। তখন তিনি তাঁর হাত দিয়ে ইশারা করে বলেনঃ তোমার পাওনার অর্ধেক মাফ করে দাও। কা’ব (রাঃ) বলেনঃ আমি অর্ধেক মাফ করে দিলাম, হে আল্লাহ্র রাসূল! এরপর তিনি ইবন আবী হাদরাদ -কে বলেনঃ এখন উঠ এবং বাকী পাওনা আদায় করে দাও।