দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৫৬৬
তিনি বলেনঃ জনৈক মুসলিম ব্যক্তির দাকুকা নামক স্থানে মৃত্যুর সময় সেখানে অন্য কোন মুসলিম উপস্থিত ছিল না, যাকে সে ওসীয়তের সাক্ষী রেখে যেতে পারে। সুতরাং সে কিতাবধারী দু ব্যক্তিকে সাক্ষী রেখে যায়। এরপর তারা উভয়ে কুফায় এসে আবূ মূসা আশআরী (রাঃ)-এর নিকট ঘটনাটি বর্ণনা করে। তিনি তা শুনে বলেনঃ এতো এমন ব্যাপার, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগেও একবার ঘটেছিল। এরপর তিনি আসরের সালাত আদায় শেষে সে দু’ব্যক্তিকে ঐ কথা সম্পর্কে আল্লাহর শপথ দিয়ে জিজ্ঞাসা করেন যে, তারা তাদের বর্ণনায় খিয়ানত করেনি, কিছু গোপন করেনি, আর না কোন ব্যাখ্যার আশ্রয় নিয়েছে। আর সে মৃত ব্যক্তির ওসীয়ত এই এবং তার পরিত্যক্ত মালও এসব। তাদের এরূপ সাক্ষ্য দেওয়ার পর আবূ মূসা আশআরী তাদের সাক্ষ্যের পক্ষে ফয়সালা দেন।