Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৫৬৭

প্রায় ১ মিনিট · ১৪৪ শব্দ

তিনি বলেন, সাহম গোত্রের জনৈক লোক তামিমদারি ও আদি ইবন বাদ্‌দা সফরে গমন করেন। এরপর সাহম গোত্রের লোকটি এমন স্থানে মারা যায়, যেখানে কোন মুসলিম উপস্থিত ছিল না। পরে যখন তারা দুই জন সে ব্যাক্তির পরিত্যাক্ত সম্পদ নিয়ে আসে, তখন তারা একটি রূপার গ্লাস গোপন করে, যার উপর সোনার কারুকার্য করা ছিল। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়কে সে সম্পর্কে কসম করতে বলেন। পরে সে গ্লাসটি মক্কায় পাওয়া যায় এবং যার কাছে পাওয়া যায় সে বলে আমি এটি তামিম ও আদি থেকে ক্রয় করেছি। এসময় সাহমি গোত্রের দুই জন দাঁড়ায় এবং শপথ করে বলে যে, আমাদের সাক্ষ্য তো অবশ্যই তাদের সাক্ষ্য হতে অধিক গ্রহণীয়। এ গ্লাস তো আমাদের গোত্রের লোকের। তখন এ আয়াত নিযিল হয়ঃ ওহে যারা ঈমান এনেছ, তোমাদের পরস্পরের সাক্ষ্য যখন তোমাদের কারো মৃত্যুর সময় উপিস্থিত ... শেষ পর্যন্ত।

ছবি বানান