Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৫৬৮

প্রায় ২ মিনিট · ২৪৪ শব্দ

তিনি বলেনঃ তাঁর চাচা তাঁর নিকট বর্ণনা করেছেন, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী ছিলেন। তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মরুবাসি বেদুঈন থেকে একটি ঘোড়া ক্রয় করেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে নিয়ে রওয়ানা দেন, যাতে তিনি সে ব্যাক্তির ঘোড়ার মূল্য পরিশোধ করে দিতে পারেন। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত গমন করতে চাচ্ছিলেন। কিন্তু সে বেদুঈন লোকটি পথিমধ্যে দেরি করতে চাচ্ছিল। এমন সময় কিছু লোক তার নিকট উপস্থিত হয়ে ঘোড়ার দাম জিজ্ঞেস করে; অথচ তারা জানত না যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি ক্রয় করেছেন। তখন সে বেদুঈন লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেঃ আপনি যদি এ ঘোড়া ক্রয় করতে চান, তবে ক্রয় করুন, নয়ত আমি অন্যত্র বিক্রি করে দিব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আওয়াজ শুনে দাঁড়িয়ে বলেনঃ আমি কি এ ঘোড়া তোমার নিকট থেকে ক্রয় করিনি? তখন সে বললঃ না। আল্লহর শপথ! এ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ বিক্রি কিরূপে করনি, অথচ আমি তো তোমার নিকট হতে খরিদ করেছি। তখন সে বলেঃ তা হলে আপনি সাক্ষ্য-প্রমাণ পেশ করুন। একথা শুনে খুইযাইমা ইবন সাবিত (রাঃ) বলেনঃ আমি সাক্ষ্য দিতেছি যে, আপনি তার নিকট হতে ঘোড়া খরিদ করেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুযাইমাকে সম্বোধন করে বলেনঃ তুমি কিরূপে সাক্ষ্য দিচ্ছ? জবাবে খুজাইমা বলেনঃ হে আল্লাহ্‌র রাসুল! এ জন্য যে, আমি আপনাকে সত্যবাদী বলে মনে করি। তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুযাইমার সাক্ষ্যকে দুই ব্যাক্তির সাক্ষ্য এর সমান বলে ঘোষণা দেন।

ছবি বানান