দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৫৮২
তিনি বলেনঃ আমি এবং জনৈক ইয়াহূদী একটি যমীনে শরীক ছিলাম। সে তা অস্বীকার করলে, আমি তাকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমার পক্ষে কোন সাক্ষী আছে কি? আমি বলিঃ না। এর পর তিনি ইয়াহূদীকে শপথ করার জন্য নির্দেশ দেন। তখন আমি বলিঃ ইয়া রাসূলাল্লাহ! সে তো শপথ করে আমার মাল নিয়ে যাবে। এ সময় আল্লাহ্ এ আয়াত নাযিল করেনঃ যারা আল্লাহ্র নামে অঙ্গীকার করে, কসম করে কিছু মাল খরিদ করবে, আখিরাতে সে কিছুই পাবে না ....। এ আয়াতের শেষ পর্যন্ত।