দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৫৮৩
তিনি বলেনঃ কিনদা গোত্রের এক ব্যক্তি এবং হাযরা মাউতের এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট ইয়ামনের একটি যমীন সম্পর্কে মামলা দায়ের করে। হাযারামী বলেঃ ইয়া রাসূলাল্লাহ! আমার যমীন এই কিনদীর পিতা যবর দখল করে নিয়েছে, যা এর কাছে আছে। তিনি জিজ্ঞাসা করেনঃ এ ব্যাপারে তোমার পক্ষে কোন সাক্ষী আছে কি? তখন সে বলেঃ না, তবে আমি তার নিকট হতে এরূপ শপথ চাই, সে বলুক যে, আমি জানি না, আমার পিতা এ জমি যবর দখল করেছে। এ কথা শুনে কিনদী গোত্রের লোকটি কসম করার জন্য তৈরী হয়। এভাবে হাদীছের শেষ পর্যন্ত বর্ণিত হয়েছে।