Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৫৮৪

প্রায় ১ মিনিট · ১২৭ শব্দ

তিনি বলেনঃ একদা হাযারা-মাউত ও কিনদার দু’ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট হাযির হয়। তখন হাযারমী বলেঃ ইয়া রাসূলাল্লাহ! এ ব্যক্তি আমার পৈতৃক সম্পত্তি যবর দখল করেছে! একথা শুনে কিনদী বলেঃ এতো আমার যমীন, যা আমার দখলে আছে। আমি এতে ফসল ফলাই এবং এ যমীনে তার কোন হক নেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযারামীকে বলেনঃ এ ব্যাপারে তোমার কোন সাক্ষী আছে কি? সে বলে, না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমার হকের ব্যাপারে তার শপথ গ্রহণযোগ্য হবে। তখন সে বলেঃ ইয়া রাসূলাল্লাহ! সে তো গুনাহগার, সে শপথ করতে একটুও ইতস্ত করবে না। কেননা সে কোন কিছুই পরহিয করে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমার এ ছাড়া আর বিকল্প কোন ব্যবস্থা নেই।

ছবি বানান