দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৫৮৭
তিনি বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে, অর্থাৎ ইবন সুরিয়া (ইয়াহূদী আলিম)-কে বলেনঃ আমি তোমাদের সে আল্লাহ্র কথা স্মরণ করিয়ে দিচ্ছি, যিনি তোমাদের ফির’আউনের কাওম থেকে নাজাত দিয়েছিলেন এবং সমুদ্রের মাঝে তোমাদের জন্য রাস্তা তৈরী করে দিয়েছিলেন, তোমাদের উপর মেঘের ছায়া দিয়েছিলেন, আর নাযিল করেছিলেন তোমাদের উপর মান্না ও সালওয়া এবং নাযিল করেন তোমাদের উপর তাওরাত মূসা (আঃ)-এর মাধ্যমে। তোমাদের কিতাবের মধ্যে ’রজম’ অর্থাৎ প্রস্তরাঘাতে মারার নির্দেশ আছে কি? তখন ইবন সুরিয়া বলেনঃ আপনি তো আমাকে বড় কসম দিলেন, এখন আমার এমন সাধ্য নেই যে, আমি আপনার নিকট মিথ্যা বলব। এরপর পূর্ণ হাদীছটি বর্ণিত হয়েছে।