দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৫৮৮
তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’ব্যক্তির মধ্যে একটি মামলার ফয়সালা করে দেন। যার বিরুদ্ধে মামলার রায় হয়, সে ফেরার সময় বলেঃ আমার জন্য আল্লাহ্ই যথেষ্ট, তিনিই উত্তম কর্ম বিধায়ক। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আল্লাহ্ তা’আলা মানুষের বেয়াকুফীর জন্য তাকে ভর্ৎসনা করেন। তোমার উচিত ছিলো হুশিয়ারীর সাথে কাজ করা। তখন যদি তুমি পরাভূত হতে, তবে তোমার জন্য আল্লাহ্-ই আমার জন্য যথেষ্ট এবং তিনিই উত্তম কর্ম বিধায়কঃ বলা উচিত হতো।