Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৫৮৯

প্রায় ১ মিনিট · ৭০ শব্দ

আবদুল্লাহ ইবন মুহাম্মদ (রহঃ) ...... আমর ইবন শারীদ তাঁর পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মালদার ব্যক্তি যদি দেনা পরিশোধ করতে গড়িমসি করে, তবে সে গালমন্দ শোনার ও অসম্মানের পাত্র হয় এবং সে ব্যক্তি শাস্তির উপযুক্ত হয়। রাবী ইবন মুবারক বলেনঃ অসম্মানের পাত্র হওয়ার অর্থ, তাকে এ জন্য গালমন্দ করা হয় এবং কটু কথা শোনান হয়। আর শাস্তির অর্থ হলো, তাকে বন্দী করা হয়।

ছবি বানান