দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৬০১
তিনি বলেনঃ দু’ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হাযির হয়ে একটি খেজুর গাছের শাখার ব্যাপারে মামলা দায়ের করেন। একটি বর্ণনায় আছেঃ তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা মেপে দেখার জন্য নির্দেশ দেন। সেটি মাপার পর তা সাত হাট লম্বা পাওয়া যায়। অপর বর্ণনা মতে তা পাঁচ হাত লম্বা ছিলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর ফয়সালা প্রদান করেন। রাবী আব্দুল আযীয বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে গাছের একটি শাখা মাপার জন্য নির্দেশ দেন। ফলে তা মাপা হয়।