Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৬০৫

প্রায় ১ মিনিট · ১২৯ শব্দ

আহমদ ইবন মুহাম্মদ ..... আবূ নামলা আনসারী তার পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ একদা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বসেছিলেন এবং একজন ইয়াহূদীও তাঁর পাশে বসে ছিল। এ সময় একটি জানাযা অতিক্রম করতে থাকলে সে জিজ্ঞাসা করেঃ হে মুহাম্মদ! এ লাশ কি কথা বলতে পারে! তিনি বলেনঃ এ ব্যাপারে আল্লাহ্‌ অধিক অবগত। এরপর ইয়াহূদী বলেঃ সে তো কথা বলে, কিন্তু দুনিয়াবাসীরা তা বুঝতে পারে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কিতাবধারী লোকেরা তোমাদের নিকট যা বলে, তাকে তোমরা সত্যও বলবে না এবং মিথ্যাও বলবে না, বরং তোমরা বলবেঃ আমরা ঈমান এনেছি আল্লাহ্‌র প্রতি এবং তাঁর রাসূলদের প্রতি। এমতাবস্থায় যদি ঐ কথাগুলো মিথ্যা হয়, তবে তোমাদের তা সত্য বলে বিশ্বাস করা হবে না, আর যদি তার কথা সত্য হয়, তবে তোমাদের অবিশ্বাস করা হবে না।

ছবি বানান