Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৬০৬

প্রায় ১ মিনিট · ৯২ শব্দ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইয়াহূদীদের লেখা শেখার জন্য নির্দেশ দেন। আমি তাঁর হুকুম মত ইয়াহূদীদের লেখা-পড়া শিখি। এরপর তিনি বলেনঃ আল্লাহ্‌র শপথ! ইয়াহূদীদের ব্যাপারে আমার কোন আস্থা নেই যে, তারা আমার ব্যাপারে সঠিক তথ্য পরিবেশন করবে। সুতরাং আমি তাদের লেখা শিখি এবং মাসের অর্ধেক শেষ হওয়ার আগেই বুঝতে ও পড়তে সক্ষম হই। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যা লিখাতেন, তখন আমি তা লিখে দিতাম। আর যখন তাঁর কাছে কোন চিঠি লেখা হতো, তখন আমি তা পড়ে দিতাম।

ছবি বানান