দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৬০৮
তিনি বলেনঃ একদা যায়দ ইবন ছাবিত (রাঃ) মু’আবিয়া (রাঃ)-এর নিকট উপস্থিত হয়ে একটি হাদীছ সম্পর্কে তাঁকে জিজ্ঞাসা করেন। তখন মুআবিয়া (রাঃ) জনৈক ব্যক্তিকে সে হাদীছটি লিখে দেওয়ার জন্য নির্দেশ দেন। এ দেখে যায়দ বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এরূপ নির্দেশ দিয়েছেন যে, আমরা যেন তার কোন হাদীছ লিপিবদ্ধ না করি। আর যা কিছু লেখা হয়েছিল, তিনি তার সবই মুছে দেন।