দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৬০৯
তিনি বলেনঃ একদা আমি আমার পিতাকে জিজ্ঞাসা করি যে, কোন জিনিস আপনাকে বাধা দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হাদীছ বর্ণনা করতে, যেমন তাঁর পক্ষ হতে আপনার অন্য সাথীরা হাদীছ বর্ণনা করে থাকেন? তিনি বলেনঃ আল্লাহ্র শপথ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আমার বিশেষ ধরনের সম্পর্ক ছিল। কিন্তু একদা আমি তাঁকে এরূপ বলতে শুনিঃ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার ব্যাপারে মিথ্যা বলে, সে যেন তার স্থান জাহান্নামে বানিয়ে নেয়।