দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৬৩০
তিনি বলেনঃ একদা জনৈক আনসার সাহাবী তাঁকে ও আবদুর রহমান ইবন আওফ (রাঃ)-কে দাওয়াত দিয়ে শরাব পান করান। আর এ ছিল শরাব হারাম হওয়ার আগের ঘটনা। এরপর আলী (রাঃ) মাগরিবের সালাতে তাদের ইমামতি করেন এবং সূরা কাফিরুন পাঠ করেন, যাতে তিনি ভুল করে ফেলেন। তখন এ আয়াত নাযিল হয়ঃ তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী হবে না, যতক্ষণ না তোমরা তা অনুধাবন করতে সক্ষম হয় যে, তোমরা কী বলছো।