Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৬২৯

প্রায় ২ মিনিট · ১৯৬ শব্দ

তিনি বলেনঃ যখন মদ হারাম হওয়ার হুকুম নায়িল হয়, তখন উমার (রাঃ) বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাদের জন্য মদের হুকুম স্পষ্টরূপে বর্ণনা করুন। তখন এ আয়াত নাযিল হয়, যা সূরা বাকারাতে আছেঃ লোকেরা আপনার নিকট মদ ও জুয়ার হুকুম সম্পর্কে জিজ্ঞাসা করে। আপনি তাদের বলে দিন যে, এ দুটিতে আছে বড় গুনাহ ... আয়াতের শেষ পর্যন্ত। এরপর উমার (রাঃ)-কে ডাকা হয় এবং আয়াতটি তাঁকে শোনান হয়। তখন তিনি বলেনঃ ইয়া আল্লাহ্‌! আপনি আমাদের জন্য মদের হুকুম স্পষ্ট করে বলে দিন। তখন সূরা নিসার এ আয়াত নাযিল হয়ঃ ওহে যারা ঈমান এনেছ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী হয়ো না। এরপর সালাতের ইকামত শুরু হওয়ার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আহবানকারী এরূপ ঘোষণা করতেন যে, কোন নেশাগ্রস্ত ব্যক্তি যেন সালাতে শরীক না হয়। পরে উমার (রাঃ)-কে ডেকে এ আয়াত শোনান হয়। তখন তিনি বলেনঃ ইয়া আল্লাহ্‌! আমাদের জন্য মদের হুকুম স্পষ্টভাবে বর্ণনা করে দিন। এরপর এ আয়াত নাযিল হয়ঃ নিশ্চয় মদ এবং জুয়া ইত্যাদি এরূপ জঘন্য শয়তানী আমল, যা দ্বারা শয়তান মানুষের মধ্যে দুশমনী সৃষ্টি করে এবং এর দ্বারা আল্লাহ্‌র যিকির হতে বিরত রাখে। তবু কি তোমরা ফিরে আসবে না? তখন উমার বলেনঃ আমরা ফিরে আসলাম।

ছবি বানান